. .
.

যশোরে ৭৮ এতিম শিশুর মাঝে খাদ্য ও শিক্ষা সহায়তা বিতরণ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

যশোরে ৭৮ এতিম শিশুর মাঝে খাদ্য ও শিক্ষা সহায়তা বিতরণ
সুমন ঘোষ যশোর 

যশোরে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের সহায়তায় খাদ্যসামগ্রী, শিক্ষা উপকরণ, স্কুল ফি ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ। সংস্থাটির অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় ৭৮ জন শিশুর মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
সোমবার যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মুন্সি নাজমুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরফ্যান কেয়ার প্রোগ্রামের অফিসার সাজিদ আল আহাদ। তিনি শিশুদের হাতে বিভিন্ন উপহার ও সহায়তা তুলে দেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি শিশুকে তিন মাসের খাদ্য সহায়তা হিসেবে চাল, সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, দুধের গুঁড়া, হরলিক্স, নুডুলস, বাদাম, বিস্কুট, চকলেট ও মৌসুমি ফল দেওয়া হয়েছে।
এছাড়া শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে শিশুদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণও বিতরণ করা হয়। এর মধ্যে ছিল নবী-রাসুল সিরিজের বই, আর্ট বই, খাতা, কলম, পেন্সিল, রং পেন্সিল, পেন্সিল বক্স, স্কুল ব্যাগ, আর্ট ফ্রেম ও ছাতা। পাশাপাশি প্রতিটি শিশুকে স্কুল ফি বাবদ ৩ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
খেলাধুলার উপকরণ হিসেবে ছেলেদের ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প সেট ও বল এবং মেয়েদের ব্যাডমিন্টন র‍্যাকেট ও কর্ক প্রদান করা হয়।
অনুষ্ঠানে ঢাকা অফিসের স্টাফ শিবলীসহ স্বেচ্ছাসেবক তায়জেল, শাফিন, মনির, মুজাহিদ, আবু হাসান, সাহাজুর, ফারুক, মামুন, আমির হামজা ও কালাম উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ শিশুদের শিক্ষা, পুষ্টি ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--