গোডাউনে লুকানো ছিল ৭৭ টি আমেরিকান মোটরসাইকেল
সুমন ঘোষ
ফটোসাংবাদিক
যশোর সদর
যশোর পৌরসভার ঘোপ নওয়াপাড়া রোডের একটি গোডাউন থেকে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র দেখাতে পারেনি মালিক কর্তৃপক্ষ। এজন্য প্রশাসন গোডাউনটি সিলগালা করে অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবিপুলিশের ওসি সুজন কুমার উপস্থিত ছিলেন । ঘটনাটি ঘটেছে যশোর শহরের ঘোপ নোয়াপাড়া রোডের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়িতে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্র জানায়, কয়েকদিন আগে একই গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছিল। সেসময় তিন দিনের সময় নেওয়া হয়। সর্বশেষ রোববার ফের অভিযান চালানো হলে দেখা যায়, গোডাউনে আমেরিকান ইউএন কোম্পানির মোট ৭৭টি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল রাখা রয়েছে। তবে গোডাউন মালিক হাফিজুর রহমান মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন, আমদানি সংক্রান্ত অনুমোদন বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ দিকে মোটরসাইকেলগুলোর মালিক হিসেবে পরিচিত আবু সাঈদ অসুস্থতার কথা বলে ঘটনাস্থলে আসতে পারেননি। । পরে তিনি ৭ দিনের সময় প্রার্থনা করেন। পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন এবং মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় সেখানেই রাখার সিদ্ধান্ত দেন। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে না পারলে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো সরকারের হেফাজতে নিয়ে যাওয়া হবে। ২২/২/২৬
এ জাতীয় আরো খবর..