. .
.

ডেঙ্গু প্রতিরোধে যশোরে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কর্মসূচি

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

ডেঙ্গু প্রতিরোধে যশোরে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কর্মসূচি
সুমন ঘোষ যশোর 

যশোরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচারণামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
সোমবার সকালে শহরের ঘোপ ৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন যশোর ইউনিটের সেক্রেটারি জাহিদ হাসান টোকন। কর্মসূচিতে প্রায় ৪৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
প্রচারণার অংশ হিসেবে স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন এবং এডিস মশার বিস্তার রোধে প্রয়োজনীয় করণীয় তুলে ধরেন। তারা জানান, ফুলের টব, পুরোনো টায়ার, প্লাস্টিকের পাত্র, ড্রাম, বালতি ও অন্যান্য স্থানে জমে থাকা পরিষ্কার পানি এডিস মশার প্রজননের উপযুক্ত স্থান। তাই এসব স্থানে পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিতরণ করা লিফলেটে ডেঙ্গুর লক্ষণ, সংক্রমণের কারণ এবং প্রতিরোধের বিভিন্ন উপায় উল্লেখ করা হয়। বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, অপ্রয়োজনীয় পানি জমতে না দেওয়া এবং মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সতর্কতা নয়, সমন্বিত সামাজিক উদ্যোগও জরুরি। সচেতনতা বৃদ্ধি ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--