. .
.

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
মো: সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছেন সুবর্ণা খাতুন (১৮) নামে এক তরুণী। এ ঘটনায় ছেলেকে অন্যত্র পাঠিয়ে দেওয়ার কথা জানিয়েছেন প্রেমিকের বাবা। অন্যদিকে, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের হারনী মধ্যপাড়ায় আবু হাশেমের ছেলে আসিফ মাহমুদের (১৯) বাড়ির সামনে অবস্থান নেন সুবর্ণা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুবর্ণা খাতুন সিরাজগঞ্জের খোকসাবাড়ি এলাকার মো. মাসুদ রানার মেয়ে। আসিফ ও সুবর্ণা সম্পর্কে খালাতো ভাই-বোন। সুবর্ণার দাবি, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের একপর্যায়ে আসিফ তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান। তবে বর্তমানে আসিফ তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় বিয়ের দাবিতে তার বাড়ির সামনে অনশন শুরু করেছেন তিনি।
আসিফের বাবা আবু হাশেম বলেন, “সুবর্ণার সঙ্গে আমার ছেলে আসিফের সম্পর্কের বিষয়টি ইতিমধ্যে জানতে পেরেছি। এ কারণে রাতে আসিফকে অন্যত্র পাঠিয়ে দিয়েছি।”
সুবর্ণা সাংবাদিকদের বলেন, আসিফের সঙ্গে তার বিয়ে না হলে তিনি চরম সিদ্ধান্ত নেবেন। তার এমন বক্তব্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে, আসিফ বাড়িতে না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় কয়েকজনের দাবি, আসিফের একাধিক সম্পর্কের বিষয়টি নিয়ে এলাকায় আগে থেকেই আলোচনা রয়েছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সুবর্ণার অভিযোগের বিষয়েও বিস্তারিত যাচাই করা যায়নি।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--