. .
.

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 21, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধিঃ 
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১৮৭২ ইং সালে প্রতিষ্ঠিত জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাজু আহম্মেদ এর বিরুদ্ধে এস.এস.সির টেষ্ট পরীক্ষার ফেল করা ছাত্র/ছাত্রীদের কাছ থেকে রশিদ বিহীন অতিরিক্ত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ১০ শ্রেনীর এক ছাত্র জানান, কিছুদিন আগে আমাদের স্কুলে এসএসসি'র টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে ১০৮ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে। সকল বিষয়ে ৫৪ জন পাস করে আর এক দুই পাঠ্য বিষয় মিলিয়ে মোট ৫৪ জন ফেল করে। আমাদের স্কুলের প্রধান শিক্ষক রাজু আহম্মেদ পুনরায় পরীক্ষা দেওয়ার নাম করে ফেল করা প্রতি পাঠ্য বিষয়ে তিনি রশিদ বিহীন ২০০ টাকা করে নিচ্ছেন।

দশম শ্রেনীর আরেক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, আমি ২ বিষয়ে ফেল করেছি আমার কাছ থেকে পুনরায় টেষ্ট পরীক্ষা দেওয়ার নামে ৪০০ টাকা চাওয়া হচ্ছে। এই টাকার কোন রশীদ দিবেন না স্যার। এই টাকাটা অন্যান্য স্কুলের থেকে অনেক বেশি। বিষয় প্রতি ২০০ টাকা অনেক বেশি চাওয়া হচ্ছে বলে জানান এই ছাত্র।

এ বিষয়ে জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহম্মেদ আন্দোলনের বাজারকে জানান, যারা ফেল করেছে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ নতুন করে ফিস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নতুন করে ফিস নেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, এটা কোন বিষয়ই না, বলবে তো অনেকেই! এক দুই বিষয়ে ফেল করা ছাত্র/ছাত্রীদের অভিভাবক ধরেছে তাদের ছেলে মেয়েদের আসন্ন এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহন করার সুযোগ করে দেওয়ার জন্য। কিন্ত ফেল করা ছাত্র/ছাত্রীদের পাশ করা তো আমাদের দেখাতে হবে তাই পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০৮ জন শিক্ষার্থীর মধ্যে টেষ্ট পরীক্ষায় এক দুই বিষয়ে মোট ৫৪ জন ফেল করেছে। ফেল করা ছাত্র/ছাত্রীদের কাছ থেকে প্রতি বিষয়ে ২০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে তিনি দৈনিক আন্দোলনের বাজারের কাছে স্বীকার করেছেন। রশিদ দেওয়া হচ্ছে না এখন তবে ছাত্র/ছাত্রীরা জমা দিচ্ছেন বলে জানান তিনি। অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, খাতা প্রশ্ন তৈরি করতে এগুলোতে খরচ করতে হবে তাই এই টাকাটা নেওয়া হচ্ছে। রশিদ যদি কোন ছাত্র/ছাত্রী নেয় তাহলে তাকে রশিদ দেওয়া হবে। কেউ তো রশিদ চাচ্ছে না, সামনে ফর্ম পূরণ তো সেই ক্ষেত্রে অভিভাবকদের চাপে এই গুলো করা আর কি। পরীক্ষা দিক তারা, এটা একটা মানবিক দিক তাই না। সবাইকেই পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া এটা একটি মানবিক দিক মনে করি।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহম্মেদ দৈনিক আন্দোলনের বাজারকে জানান, কোন স্কুলের প্রধান শিক্ষক এমন ভাবে টাকা আদায় করতে পারেন না। এমন কোন দিক নির্দেশনা বোর্ড থেকে নাই। জুনিয়াদহ স্কুলের এই বিষয় টা আমার জানা নেই, আমি বিষয়টি খোঁজ নিয়ে জানাবো আপনাকে তবে এমন অভিযোগ পেলে আমি অবশ্যই ব্যবস্থা নিবো।

এই বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাতের মুঠোফোনে ফোন দিলে তিনি কলটি রিসিভ করেননি বলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--