. .
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নিরাপত্তা নিশ্চিত করা না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
সংসদের এক অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যে অঞ্চলে ইরান তেল বিক্রি করতে পারবে না, সেই অঞ্চলে অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না।
গালিবাফ বলেন, মার্কিন জবরদস্তি ও হুমকির দিন শেষ হয়ে গেছে। ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন বা উসকানিমূলক কর্মকাণ্ডের জবাব অত্যন্ত কঠোর ও দ্রুততার সঙ্গে দেওয়া হবে।
এ সময় হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহকে স্মরণ করে তিনি বলেন, শত্রুরা প্রতিরোধ আন্দোলনের শীর্ষ নেতাদের হত্যা করে আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তবে প্রতিরোধ আন্দোলন কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল নয়; এটি একটি সুদৃঢ় কাঠামোর ওপর প্রতিষ্ঠিত।
মার্কিন অবরোধ কিংবা হুমকির মুখে ইরানের জনগণ কখনো পিছু হটবে না বলেও স্পষ্ট করেন গালিবাফ।
সূত্র: মেহের নিউজ