. .
.

দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস।

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস।

দিঘলিয়া(খুলনা )প্রতিনিধি: মোঃ রুবেল শেখ।

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৪০ নং সূর্যমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিংস্র কুকুরের আতঙ্কে সিঁড়ির গেটে তালা দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান চলছে। তবে বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়নি বলে দাবি করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা খাতুন।
বিদ্যালয়টি তিনতলা ভবনে অবস্থিত। নিচতলায় কোনো শ্রেণিকক্ষ না থাকায় সাইক্লোন সেন্টার হিসেবে ব্যবহৃত ভবনের সিঁড়ি বেয়ে ওপরের তলায় উঠে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে যেতে হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা খাতুনের দাবি, সিঁড়ির সামনে প্রায়ই একটি হিংস্র কুকুর অবস্থান করে। কখনো কখনো কুকুরটি সিঁড়ি বেয়ে ওপরেও উঠে আসে। এতে ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ভয়ের সৃষ্টি হয়।
তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শ্রেণিকক্ষে ক্লাস শুরু হওয়ার পর সিঁড়ির গেটে তালা দেওয়া হয়। বিদ্যালয়ের গেটটি ভেতর থেকে তালা দেওয়ার ব্যবস্থা না থাকায় বাইরে থেকে তালা দিতে হয়। শিক্ষকরা তখন বিদ্যালয়ের ভেতরেই অবস্থান করেন।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকও কুকুরের আতঙ্কের কথা জানান। তাদের অভিযোগ, কুকুরটি কখনো কখনো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দিকে তেড়ে আসে। এ কারণে অনেক অভিভাবক প্রতিদিন সন্তানদের সঙ্গে করে বিদ্যালয়ে আসেন।
এদিকে গত ১৪ সেপ্টেম্বর নজরুল শতবর্ষ উপলক্ষে বিদ্যালয়ে নিয়ম অনুযায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, দুপুর ১টা ৩০ মিনিটের পর অনুষ্ঠান শেষ হলেও শিক্ষকরা বিদ্যালয়ের ভেতরে উপস্থিত ছিলেন। কুকুরের ভয়ে সিঁড়ির কাছের গেটে বাইরে থেকে তালা দেওয়া হয়েছিল। এ সময় বিদ্যালয়ের পতাকাও টাঙানো ছিল।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা খাতুন বলেন, কিছু সংবাদে বিদ্যালয়টি দুপুর ২টার দিকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে প্রকাশ করা হয়েছে। বিষয়টি সঠিক নয়। বিদ্যালয় বন্ধ করা হয়নি; কুকুরের আতঙ্কের কারণে শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার জন্য সিঁড়ির গেটে তালা দেওয়া হয়েছিল।
হিংস্র কুকুরের আতঙ্ক থেকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত কুকুরের সমস্যার সমাধান এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--