বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলার উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশ।
মোঃসাদ্দাম মিয়া
উপজেলা প্রতিনিধি(ফুলতলা)
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলার উদ্যোগে আজ ৭ফেব্রুয়ারি ২০২৬ শনিবার ফুলতলা স্বাধীনতা চত্বরে আয়োজিত হয় নির্বাচনী সমাবেশ।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আব্দুল্লাহ ।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাওলানা এমরান হোসাইন আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখা উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির, অধ্যাপক আঃ আলিম মোল্লা।
উদ্বোধনী বক্তব্য রাখেন ডাঃ সৈয়দ হাসান মাহামুদ টিটো। এছাড়াও বক্তব্য রাখেন ফুলতলা জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ ।
আগামী সংসদ নির্বাচনে, গণতন্ত্রকে পূর্ণ উদ্ধার বেকার যুবকদের চাকরি ও বেকার ভাতার ব্যবস্থা, বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশন ব্যবস্থা ও বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ফুলতলা উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামের শাসনতন্ত্র কায়েম করার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
এ জাতীয় আরো খবর..