পাইকগাছায় সাউন্ড বক্সের মিউজিকে নকল পাখির ডাক: চলছে অতিথি পাখি শিকার।
মোঃআসাদুজ্জামান কপিলমুনি,পাইকগাছা।।
পাইকগাছায় শীতের মৌসুমের শুরুতেই ঝাঁকে ঝাঁকে আসছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। এক শ্রেণীর মানুষ মিউজিক ও ফাঁদ পেতে তা অবাধে শিকার করছে। কপিলমুনি সহ পার্শ্ববর্তী লতা, দেলুটি, গদাইপুর, গড়ইখালী,চাঁদখালী ও সোলাদানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অতিথি পাখিদের সংখ্য যেমন বেশি আসছে তেমনি শিকারীদের সংখ্যা বেশি দেখা গেছে।এ গুলো বিশেষত পাকা ধান ক্ষেত ও বিভিন্ন খাল-বিল ও জলাশয়ে এসে আশ্রায় নেয়। বিভিন্ন বিলে শিকারিরা বিভিন্ন মিউজিক ও ফাঁদ পেতে শিকার করছে।
এভাবেই শিকারীরা প্রতিদিন ফাঁদ ও বিষ টোপ দিয়ে শত শত পাখি শিকার করছে। এসব পাখির মধ্যে বালিহাঁস, শামুকখোল, নীলশির, লালশির, বড় সরালী, ছোট সরালী, সাদা বক, ধূসর বক, গো বক, পানকৌড়ি, কাদা খোঁচা, মাছরাঙ্গা, রাত চরা ও সারস উল্লেখযোগ্য।
শিকার করা পাখি শিকারীরা গোপনে বিক্রিও করছে বাজার ঘাট ও গ্রামে গ্রামে ঘুরে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই উপজেলার বিভিন্ন স্থানে শিকারিরা রাতে অবাধে এসব পাখি শিকার করে আসছে। এসব পাখি আকারভেদে ৩০ টাকা থেকে ৫০০ টাকা কিংবা এর থেকেও বেশি দামে বিক্রি করা হয়।এ ব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান বলেন, পাখি শিকার রোধে আমাদের অভিযান চলছে। ইতি মধ্যে অনেক কে ধরা হয়েছে। পাখি শিকারী ধরার জন্য পাইকগাছার এসব বিলে আমাদের টিম নিয়মিত অভিযান পরিচালনা করবে।
এ জাতীয় আরো খবর..