যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১২টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার কিনছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১২টি বোয়িং এএইচ-৬৪ই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার কেনার চুক্তি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সরকারের অনুমোদন অনুযায়ী, এ চুক্তির অর্থায়নে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ১০০ কোটি ইসরায়েলি শেকেল বরাদ্দ করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৩২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
চুক্তি অনুযায়ী, অ্যাপাচি হেলিকপ্টারের সর্বাধুনিক সংস্করণ এএইচ-৬৪ই ‘ইকো’র সরবরাহ ২০৩০-এর দশকের শুরুর দিকে শুরু হওয়ার কথা রয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের দাবি, নতুন হেলিকপ্টারগুলো বিভিন্ন ধরনের হুমকি মোকাবিলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে আগামী বছরগুলোতে দেশটির নিরাপত্তা জোরদার করতেও এগুলো ভূমিকা রাখবে।
নতুন এই সামরিক সরঞ্জাম কেনার চুক্তির মাধ্যমে নিজেদের আকাশপথে হামলা পরিচালনা ও সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ইসরায়েল।
এ জাতীয় আরো খবর..