প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 10, 2026 ইং
ঝিকরগাছায় জ্বালানি তেল বিতরণ সংক্রান্ত জরুরী সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় জ্বালানি তেল বিতরণ সংক্রান্ত জরুরী সভা অনুষ্ঠিত
আল মুজাহিদ
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
বৈশ্বিক চলমান সংকট মোকাবেলা ও সুষ্ঠভাবে জ্বালানি তেল বিতরণ করতে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ জরুরী সভায় সভাপতিত্ব করেন ইউএনও সাফফাত আরা সাঈদ।
জরুরী সভায় উপস্থিত ছিলেন উপজেলার ১০ টি তেলপাম্প মালিক - প্রতিনিধি, ট্যাগ অফিসারসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ। জরুরী সভায় জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে মোবাইল কোটের মাধ্যমে কঠোর অবস্থান, হেলমেটসহ গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ( সকলের জন্য) সাথে রাখা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা মোটরসাইকেল কাগজপত্র পরীক্ষা করা, কৃষি সেচকাজে নিয়োজিত কৃষকের ডিজেল নিশ্চিত করা, পাম্প কর্মচারীদের পোশাক পরিধান, নাভারণ ইউনিয়নের পাম্পগুলোতে ট্যাগ অফিসার বাড়ানো হয়েছে। এ ছাড়া বর্তমান সরকারের ভাবমূর্তি রক্ষা করতে ও অবৈধভাবে তেল মজুদদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আগামী ১০ এপ্রিল শুক্রবার থেকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট সাফফাত আরা সাঈদ মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলে জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন