. .
.

তাড়াশে সার কেনার কথা বলে ১০,৫০০ টাকা আত্মসাৎ ও কৃষকের ওপর হামলার অভিযোগ

রিপোর্টারের নাম: ফুলতলা প্রতিদিন
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 13, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: File photo

তাড়াশে সার কেনার কথা বলে ১০,৫০০ টাকা আত্মসাৎ ও কৃষকের ওপর হামলার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ থানায় সার কেনার কথা বলে ১০,৫০০ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইতে গেলে কৃষকের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক মো. আরিফুল ইসলাম (৩৩)।
অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার কুন্দইল উত্তর পাড়ার বাসিন্দা কৃষক মো. আরিফুল ইসলাম নিজের জমিতে চাষাবাদের জন্য গত ১০-১১-২০২৫ তারিখে তাড়াশ থানাধীন তাড়াশ বাজারের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মধ্যে সার কিনতে যান। সেখানে ১ নং বিবাদী মো. সাব্বির, পিতা: মো. নজরুল ইসলাম, সাং: তাড়াশ ডাকবাংলো, ২ নং বিবাদী মো. মান্না, পিতা: মো. হাদু, সাং: দক্ষিণপাড়া এবং ৩ নং বিবাদী মো. কাজেম, পিতা: মো. আসকান, সাং: তাড়াশ পশ্চিম ওয়াপদাবাঁধ, সর্ব থানা: তাড়াশ, জেলা: সিরাজগঞ্জ-এর সাথে তাঁর দেখা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা বিভিন্নভাবে ফুসলিয়ে ১০ বস্তা সার কিনে দেওয়ার কথা বলে কৃষকের কাছ থেকে ১০,৫০০/- (দশ হাজার পাঁচশত) টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী কৃষক টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তরা তাঁর সাথে বিবাদ সৃষ্টি করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে হাতে লাঠি-সোঠা নিয়ে মারমুখী ভঙ্গিতে তেড়ে আসে, প্রাণনাশের হুমকি দেয় এবং টাকা দিতে অস্বীকৃতি জানায়।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাড়াশ থানার পুলিশ প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী কৃষক মো. আরিফুল ইসলাম।

.
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
.
--
--