প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2026 ইং
যশোরে ৩৬শ’ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী আটক

যশোরে ৩৬শ’ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী আটক
সুমন ঘোষ যশোর
যশোর শহরের উপশহর এলাকা থেকে ৩৬শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রোজিনা সাইফুল নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।
আটক রোজিনা উপশহরের এ-ব্লকের আব্দুল মান্নানের বাড়ির ভাড়াটিয়া এবং সাইফুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বাসায় মাদক সংরক্ষণ ও বিক্রির অভিযোগ ছিল। এরই পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে রোজিনাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরে তল্লাশি চালিয়ে ৩৬শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে আটক রোজিনা ও তার পলাতক স্বামী সাইফুল ইসলামকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
আটক রোজিনাকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক সাইফুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন