প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
ঝিকরগাছায় এম আর টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
ঝিকরগাছায় এম আর টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
আল মুজাহিদ
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এম আর ( হাম রুবেলা) টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ এপ্রিল ( সোমবার) সকাল ১০ টায় এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা শুরু হয়।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আবদুর রশিদের সভাপতিত্বে ক্যাম্পেইনের এর শুভ উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অলিয়ার রহমান, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েব আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে শিশুদের হাম - রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান ক্যাম্পেইন এর আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্র হতে হামের টিকা নিশ্চিত করা হবে। আরো জানা গেছে, উপজেলার প্রতিটি ইউনিয়নে আজ থেকে এ এম আর টিকাদান ক্যাম্পেইন একযোগে চলবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন