প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 3, 2026 ইং
চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ আসামী গ্রেফতার।

চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ আসামী গ্রেফতার।
উপজেলা প্রতিনিধি: তাওহীদুর রহমান (যশোর)
যশোরের চৌগাছা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ মোট ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে।
শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) চৌগাছা থানার একাধিক পুলিশ কর্মকর্তার সমন্বয়ে পরিচালিত এ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ৪ জন, জিআর পরোয়ানাভুক্ত ১ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ৮ জন আসামীকে আটক করা হয়।
অফিসার ইনচার্জ রেজাউল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন থানার এসআই অভিজিৎ সিংহ রায়, এসআই আব্দুস ছাত্তার, এসআই ইমরান হোসেন রাজু, এসআই উত্তম কুমার মন্ডলসহ একাধিক এএসআই এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা। তারা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্ব থেকে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানা ছিল। অভিযানের পর তাদেরকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে চৌগাছা থানা পুলিশ
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন