প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 18, 2026 ইং
জগন্নাথপুরে ব্যাডমিন্টন পরিবারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুরে ব্যাডমিন্টন পরিবারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিয়াজ রহমান :: সিলেট জেলা প্রতিনিধী
জগন্নাথপুরে ব্যাডমিন্টন পরিবারের আয়োজনে এবং লন্ডন প্রবাসী সুজাত উল্লাহ মিফতার সার্বিক সহযোগিতায় পবিত্র মাহে রমজানের রহমত ও বরকত লাভের প্রত্যাশায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ রমজান, সোমবার পৌর শহরের হাসপাতাল পয়েন্টস্থ স্বপ্নচূড়া রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী সুমন চৌধুরীর সভাপতিত্বে ও বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব আব্দুল কাদির লাকসন এর পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক এম এ কাদির, শিক্ষাঅনুরাগী মুহাম্মদ কবির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জুলফিকার আহমদ মনি, ক্রীড়াবীদ আনোয়ার আহমদ প্রমূখ। এই সময় সুজন ব্যাডমিন্টন একাডেমির কোর্চ সুজন আহমদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী,জগন্নাথপুর ব্যাডমিন্টন পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নেছার উদ্দিন। ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন শিক্ষক মাঈনউদ্দীন প্রধান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন