প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 13, 2026 ইং
ঝিনাইদহ এর যুবক অস্ত্র ও ককটেল সহ যশোরে আটক।

ঝিনাইদহ এর যুবক অস্ত্র ও ককটেল সহ যশোরে আটক।
সুমন ঘোষ
যশোর
যশোর জেলা ডিবি পুলিশএর এক অভিযানে ১টি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান ও একটি ককটেলসহ মোঃরবিউল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে যশোর কোতয়ালী থানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃরবিউল ইসলাম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ভাতঘরা গ্রামের মৃত মোঃ ইসাহাক আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃসালাউদ্দিন খানের নেতৃত্বে একটি টিম উপশহর ট্রাক স্ট্যান্ডএর কাছে অবস্থিত 'বন্ধু আবাসিক হোটেলে' অভিযান পরিচালনা করে। রাত ১২ টার দিকে ওই হোটেলের কক্ষ থেকে মোঃরবিউলকে আটক করা হয়েছে এসময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটারগান এবং একটি ককটেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানান গ্রেপ্তারকৃত মোঃরবিউলের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শেষে বৃহস্পতিবার (১২ মার্চ) তাকে আদালতে প্রেরণ করা হয়।তারপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন