প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2026 ইং
কেশবপুরে সংস্কারের নামে মাটি বিক্রি এক ব্যক্তিকে জরিমানা

কেশবপুরে সংস্কারের নামে মাটি বিক্রি এক ব্যক্তিকে জরিমানা
তুহিন হোসেন যশোর জেলা প্রতিনি
যশোর জেলার কেশবপুর ফসিল জমি সংস্কারের নামে অবৈধভাবে মাটি কাটার দায়ে সাহেলা বেগম নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ( ৪ মার্চ) ৩ টার দিকে উপজেলার পাঁজিয়া ইউনিয়নে সাগরদত্তকাটি গ্রামের মৃত আমীর আলী মোড়লে স্ত্রী সালেহা বেগম ৭২ কে- ইউনিয়ন পরিষদের আইন ২০০৯ এর ৯৮ ১১/( ৮৯ ১১) ধারায় এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন।
সরেজমিনে জানা যায়, গত কিছু দিন ধরে সালেহা বেগম ডাঙা জমি সংস্কার করে ফসিল জমি উপযুক্তর নামে ১০৯ নং মৌজায় ৮৫ শতাংশ জমি খুঁড়ে মাটি বিক্রি করে আসছিলেন, তার ছেলে আমির হোসেন । অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ঘটনাস্থলে পরিদর্শন করেন । এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন ‘ ডাঙ্গার জমি থেকে অবৈধভাবে মাটি খনন ও বিক্রির অপরাধে অভিযান পরিচালনা করা হয়।
আইন মেনে পরবর্তীতে কাজ করার নির্দেশ প্রদান করেন এবং। একই সাথে তাকে ভবিষ্যতে এ ধরণের কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন - উপ সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম ভেরচী পুলিশ ক্যাম্পের ইনচার্জ তাপস কুমার আঢ্য আনসার সদস্য অনিমেষ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ জনস্বার্থে প্রশাসনের এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন