প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2026 ইং
কেশবপুরে জনতা ব্যাংক ভবনের আগুন

কেশবপুরে জনতা ব্যাংক ভবনের আগুন
তুহিন হোসেন
যশোর প্রতিনিধি
.যশোর জেলার কেশবপুর শহরে জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার ৪ মার্চ
দুপুরে এঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে বাসার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে আশেপাশের লোক দ্রুত ছুটে যান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা । খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর দুটি ইউ নিট দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে স্থানীয় সাধারণ জনগণও আগুন নেভাতে সহায়তা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে এখনো কোনো আগুনের সুত্রপাত ফায়ার সার্ভিসদের কাছ থেকে জানা যায়নি। এ ঘটনায় জনতা ব্যাংক বিল্ডিং মালিক মাষ্টার আবুল কাসেম এর ৩ তলায় ভয়াবহ আগুন লেগে বিল্ডিং ক্ষয়ক্ষতি হলেও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন