প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
তালা উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী হাবিবের মতবিনিময় সভা

তালা উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী হাবিবের মতবিনিময় সভা
মোঃ আঃ কুদ্দুস পাড় তালা সাতক্ষীরা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে তালা উপজেলা ধানের শীষ প্রতীকের নিবাচনী পরিচালনা কমিটির আয়োজনে ধানের শীষের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি'র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয় সাবেক সংসদ সদস্য ধানের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করব। তালা প্রেস ক্লাবের বিল্ডিং নির্মাণ, তালা উপজেলাকে পৌরসভা করার চেষ্টা করব। সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাইদ। তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম,তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, তালা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়ান টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শামীম খান, তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জর্দার ফারুক হোসেন, এমএ ফয়সাল, জুলফিকার রায়হান, শাহীন আলম, মীর মিল্টন, আব্দুল কুদ্দুস, সাংবাদিক গোলাম রব্বানী,আতাউর রহমান, মুফতি এইচ এম এনামুল হক, মোখলেছুর রহমান, আবু সাইদ, আল জাবালুল বান্না , আলমগীর হোসেন, আবু সাঈদ, আরিফুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, জমির উদ্দিন, সাংবাদিক জলিল আহমেদ,হাসান আলী বাচ্চু, সেলিম হায়দার পাটকেলঘাটা প্রেস ক্লাবের সহ-সভাপতি নাজমুল হক, খলিল,নব কুমার দে, বাবলুর রহমান, সিনিয়র সাংবাদিক এসএম লিয়াকত হোসেন, আজামল হোসেন জুয়েল প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন