প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 17, 2025 ইং
বটিয়াঘাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

বটিয়াঘাটায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
আক্তারুল ইসলাম খুলনা বটিয়াঘাটা :
বটিয়াঘাটায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীরে্যর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাঠে বিভিন্ন ক্রীড়া ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা প্রশাসন। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,
বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়েব শাত-ঈল-ইভান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো : জাহিদ হাসান সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও অতিথি নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন