প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতির অসুস্থতা: হাসপাতালে দেখতে গেলেন সহকর্মীরা

তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতির অসুস্থতা: হাসপাতালে দেখতে গেলেন সহকর্মীরা
শামীম খান, স্টাফ রিপোর্টার
তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন অসুস্থ হয়ে বর্তমানে যশোর সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আজ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম খান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু,যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক কুদ্দুস পাড়, সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, প্রচার সম্পাদক মোখলেছুর রহমান,আবু সাইদ,রকিবুল সহ একাধিক সদস্য হাসপাতালে উপস্থিত হয়ে তার খোঁজখবর নেন।এ সময় তারা আকবর হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন