প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
নিয়ামতপুর প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া, র্যাবের কাছে অভিযোগ

নিয়ামতপুর প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া, র্যাবের কাছে অভিযোগ
বিশেষ প্রতিবেদক।
নওগাঁর নিয়ামতপুর ডাহুকায় ওয়াক্ফ এস্টেটের জমি দখল নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে স্থানীয় দু’পক্ষের মধ্যে। এরই মধ্যে তৃতীয় একটি পক্ষ ওয়াক্ফ সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছে বলে ভুক্তভোগী সেলিম রেজা জানান। এছাড়া ওই গ্রুপ প্রকাশ্যে দিবালোকে দেশিয় অস্ত্র সহ আগ্নেয়াস্ত্র দিয়ে মহড়া দিয়ে যাচ্ছে প্রতিদিন। বিষয়টি চাপাইনবাবগঞ্জ সিপিসি-১ র্যাব ক্যাম্প সহ নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান অভিযোগকারী সেলিম রেজা।
অভিযোগমতে জানা যায়, নওগাঁর নিয়ামতপুর কাকশা গ্রামের একরামুল, রফিকুল ইসলাম, কাশেম, পলাশ, মতিউর রহমান সহ মোট ১৪ জন ডাহুকরার মৃতঃ হাজী মফিজ উদ্দিনের ওয়াক্ফ এস্টেটের জমি দখল করে আসছে । অভিযুক্তরা গত ২৫ অক্টোবার সকাল ১০টায় লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে সেলিম রেজা ও তার ভাই আলহাজ্ব আঃ সামাদের পরিবারের লোকজনদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ পাইপ গান দিয়ে গুলি করার হুমকি প্রদর্শন করেন। এ সময় পরিবারের অন্যান সদস্যরা জীবন বাঁচাতে ঘর থেকে বের হয়নি বলে জানা যায়। সর্বশেষ বিষয়টি নিয়ে নিয়ামতপুরে উত্তেজনা ও আতংক বিরাজ করছে। ফিল্ম স্টাইলে অস্ত্র উচিয়ে মহরা দেওয়ার বিষয়টি গ্রামের অন্যান্যদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে বলে তথ্য পাওয়া যায়। এ রিপোর্টলেখা পর্যন্ত জানা যায়, ডাহুকাতে যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হতে পারে। তাই ভুক্তভোগী ও এলাকাবাসী প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে।
ভুক্ত ভোগী সেলিম রেজা জানান, আমি ও আমার ভাইয়ের পরিবার সহ ভাতিজা মিজানের পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। থানাসহ র্যাবের কাছে অভিযোগ করেছি। এখন পর্যন্ত প্রশাসনের কেউ আমাদের গ্রামে আসেনি। আমরা হয়তো মারা গেলে র্যাব-পুলিশ আসবে।
চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার নিয়ামতপুর সিপিসি-১ র্যাবের কোম্পানী কমান্ডার মুঠোফোনে বলেন, অভিযোগের বিষয় সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন