প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2025 ইং
ফকিরহাটে ট্রাকের ধাক্কায় নিহত নারী, গুরুত্বর আহত-২

ফকিরহাটে ট্রাকের ধাক্কায় নিহত নারী, গুরুত্বর আহত-২
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী এক নারী নিহত হয়েছেন। এসময় ভ্যানচালক ও অপর এক যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। বাগেরহাট-রূপসা আঞ্চলিক সড়কে উপজেলার বাহিরদিয়া জামরুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিক্ত খাতুন (২৬) উপজেলার আট্টাকা গ্রামের মৃত কালাম শেখের মেয়ে। এসময় ভ্যানচালক শাহাদাৎ হোসেন (৫৫) এবং ভ্যানযাত্রী শাহেব আলী (৬৫) আহত হয়েছেন ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রীবাহী ভ্যানটি ছোটবাহিরদিয়া জোড়াকবর নামক এলাকা থেকে ফকিরহাট বাজারের দিকে যাচ্ছিল। ভ্যানটি জামরুলতলা এসে পৌছালে বিপরীতদিক থেকে আসা রূপসাগামী একটি ট্রাক ভ্যানকে সাজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে সিক্ত খাতুন ঘটনাস্থলে নিহত হন। আহত দুইজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় বাহিরদিয়া ক্যাম্প পুলিশ জব্দ করেছে। এসময় ট্রাক চালক ও সহযোগীকে আটক করা হয়েছে।। #
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন