প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2025 ইং
খানজাহান আলী থানা এলাকার ডোবা থেকে অজ্ঞাত যুবকের লা*শ উদ্ধার।

খানজাহান আলী থানা এলাকার ডোবা থেকে অজ্ঞাত যুবকের লা*শ উদ্ধার।
খানজাহান আলী থানা প্রতিনিধি
সৌরভ আকুঞ্জি
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
খুলনার খানজাহান আলী থানার ডাক্তারবাড়ি এলাকার ল্যাটেক্স কোম্পানির পিছনের একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লা**শ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লা**শটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। ফরেনসিক বিভাগের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে আলামত সংগ্রহ করেছেন।
ধারণা করা হচ্ছে, যুবকটিকে হ*ত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে।
লা*শটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ম*র্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন