প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 24, 2025 ইং
নড়াইলে মর্মান্তিক এক প্রহসন মৃত্যু: অপমানের জেরে তরুণের আত্মহত্যা

নড়াইলে মর্মান্তিক এক প্রহসন মৃত্যু: অপমানের জেরে তরুণের আত্মহত্যা
ষ্টাফ রিপোর্টার
মোহিতুল ইসলাম রানা
নড়াইল| বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
নড়াইল জেলার ১২নং বিছালি ইউনিয়নের চাকই গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। অপমান ও অন্যায়ের শিকার হয়ে আত্মহত্যা করেছেন এক তরুণ, হাসিবুর ফকির (২২), পিতা আলিম ফকির পেশায় একজন আটো ভ্যান চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসিবুর ফকিরের পরিবারটি অসহায়। মা মোসাম্মদ নুরুন্নাহার বেগম একজন স্বামী পরিত্যক্তা নারী, যিনি তিন সন্তানকে নিয়ে পরের জমিতে কাজ করে কোনোরকমে জীবিকা নির্বাহ করতেন।
কিন্তু এই পরিবারটির শান্ত জীবন নষ্ট করে দেয় এলাকার এক লম্পট ব্যক্তি তহিদুর শেখ (৪৫)। ১৪ থেকে ১৫ বছর আগে তিনি নুরুন্নাহার বেগমকে কুপ্রস্তাব দেন, যা তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। এরপর থেকেই ১৫ বছর যাবত শুরু হয় প্রতিশোধ, অপবাদ আর নির্যাতনের শিকার হওয়া।
অভিযোগ রয়েছে, তহিদুর শেখ ও তার সহযোগী ওহিদুর শেখ (৪২), হাফিজুল শেখ (৪৮), তারেক শেখ (৩৮), হাসান শেখ প্রমুখ বিভিন্ন সময় নুরুন্নাহারের ছেলেদের বিরুদ্ধে চুরি ও নানা মিথ্যা অপবাদ দিয়ে তাদের মারধর করতো এবং মোটা অংকের জরিমানা আদায় করতো।
ঘটনার শেষ অধ্যায় ঘটে গত ১৫ অক্টোবর ২০২৫ তারিখ রাত ৮টার দিকে। হাসিবুর ফকিরকে টলি গাড়ির যন্ত্রাংশ চুরির মিথ্যা অভিযোগে ওই প্রভাবশালী ব্যক্তিরা বাড়ি থেকে টেনে নিয়ে চাকই বাজারে প্রকাশ্যে নির্মমভাবে পেটায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা হাসিবুরের বুকের ওপর উঠে লাথি-ঘুষি মারতে থাকে।
স্থানীয় কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি, কারণ অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী।
অপমান, লজ্জা ও মানসিক নির্যাতনে সহ্য করতে না পেরে হাসিবুর ফকির গত ১৮-১০-২৫ শনিবার আত্মহত্যার করেন।
ঘটনার পর হতভম্ব গ্রামবাসী ও পরিবার আদালতের শরণাপন্ন হয়। এ ঘটনায় নিহত হাসিব ফকিরের ভাই শহিদুল ফকির বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় সূত্র।
এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন