
পাইকগাছায় ইউপি নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী জামায়াতের একক,জমে উঠেছে প্রচার প্রচারণা
মোঃ ফসিয়ার রহমান
পাইকগাছা খুলনা প্রতিনিধি "
খুলনার পাইকগাছায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা বেশ জমজমাট ও ব্যাস্ত সময় পার করছেন প্রচারাণা ও গণসংযোগ এবং লিফলেট বিতরণে।প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে তাদের নির্বাচন সংক্রান্ত তথ্য। শারদীয় দুর্গা পূজায় প্রার্থীদের উপস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানে শুভেচ্ছা প্যানা টানানো হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র থেকে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়ছে।
অনেকেই ব্যস্ত আছেন গণসংযোগে। বাংলাদেশ জামায়াতে ইসলাম ইতোমধ্যে ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীদের নাম চূড়ান্তভাবে ঘোষণা করেছে। তবে বিএনপি দলীয়ভাবে কোন প্রার্থী ঘোষণা না করলে প্রত্যেক ইউনিয়নে প্রচারণায় আছে একাধিক প্রার্থী। প্রার্থী ও স্থানীয় ভোটারদের মাধ্যমে জানা গেছে,সম্ভাব্য প্রার্থী হলেন- হরিঢালী ইউনিয়নে বিএনপি থেকে শেখ আমিনুল ইসলাম, শেখ হাবিবুর রহমান, সরদার রহমত আলী, অ্যাডভোকেট আব্দুল হক,সরদার তোফাজ্জেল হোসেন ও জামায়াতের মুফতি আব্দুল হান্নান। কপিলমুনি ইউনিয়নে বিএনপির মোড়ল শাহাদাত
হোসেন ডাবলু,সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, শেখ আবু তালেব,শেখ ইমাদুল ইসলাম, ও জামায়াতের মাওলানা বুলবুল আহমেদ।লতা ইউনিয়নে বিএনপির ইব্রাহিম গাজী,ইমরান সরদার, আবু মুছা ও জামায়তের হারুণ-অর-রশিদ। দেলুটি ইউনিয়নে বিএনপি থেকে সুকুমার কুমার মন্ডল, সুজিত কুমার মন্ডল,তমা বিশ্বাস,আরমান হোসেনও জামায়াতের গোলাম মোস্তফা।
সোলাদানা ইউনিয়নে বিএনপি থেকে সাবেক বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, সিদ্দিক শিকারী,জামায়াতের মাওলানা নুরে আলম। লস্কর ইউনিয়নে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন (স্বতন্ত্র) বিএনপির লস্কর গ্রামের আনারুল কাদির, আব্দুল করিম গাইন (স্বতন্ত্র) জামায়াতের মাওলানা সাঈদুর রহমান। গদাইপুর ইউনিয়নে বিএনপি থেকে সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান,আবুল হোসেন,আলাউদ্দিন রাজা,ইসলামী আন্দোলনের গাজী জুনাইয়েদুর রহমান,জামায়াতের আব্দুল্লাহ আল মামুন। রাডুলী ইউনিয়নে বিএনপি থেকে এসএম নাজির হোসেন, কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক,আব্দুস সাত্তার মোড়ল,শেখ হাবিবুর রহমান,এস রহমান, জামসেদ মোড়ল,শাহিনুর রহমান,এসএ হাসিব গোলদার, ফজলুর রহমান,বাবু সামাদ, কিনু গাজী ,জামায়াতের আব্দুল মোমিন সানা ও জামায়াত থেকে আরো ১জন প্রার্থী এসকে মহিবুল্লাহ।
চাঁদখালী ইউনিয়নে বিএনপি থেকে আসলাম পারভেজ,মনিরুজ্জামান মনি মোল্লা,আক্কাস ঢালী, মনিরুল ইসলাম,শাহজাদা আবু ইলিয়াস ও জামায়তের মাওলানা আসগর হোসাইন ওরফে জাহাঙ্গীর। গড়ইখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম কেরু (স্বতন্ত্র), বিএনপির মিজান জোয়ার্দার,আবুল বাশার বাচ্চু,কলিঙ্গ রাজ, উবাইদুল্লাহ সরদার,স্বতন্ত্র অ্যাড,এনামুল হক,অ্যাড, আনোয়ার হোসেন,মোস্তফা কামাল বন্ধন (স্বতন্ত্র), শান্ত কুমার মন্ডল (স্বতন্ত্র), জাহাঙ্গীর সরদার (জামায়াত), ও জামায়াতের মনোনীত শিক্ষক আনিসুর রহমান।
সার্বিক বিবেচনায় পাইকগাছায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা জমে উঠলেও একদিকে একপ্রকার জামায়াতে ইসলামের একক প্রার্থী অপর দিকে বিএনপির নমিনেশন পেতে লবিংয়ে আছেন অনেকেই। স্বতন্ত্র যেমন আছে তেমনি ইসলামী আন্দোলনেরও প্রার্থী রয়েছে।
তবে চূড়ান্ত প্রার্থী কারা তার জন্য এখনও অপেক্ষা করতে হবে এমনটিই জানিয়েছেন সম্ভাব্য প্রার্থী ও তাদের শুভাকাঙ্ক্ষীরা।
উল্লেখ্য উপজেলার ১০টি ইউনিয়নের ইউপি সদস্য প্রার্থী প্রতি ওয়ার্ডে কমপক্ষে ১০/২০ জন বিএনপি, জামায়াত,স্বতন্ত্র,জোরেশোরে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।