প্রিন্ট এর তারিখঃ Oct 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2026 ইং
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা ঠেকাতে ব্যর্থ সৌদি আকাশ প্রতিরক্ষা, তদন্ত শুরু।

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা ঠেকাতে ব্যর্থ সৌদি আকাশ প্রতিরক্ষা, তদন্ত শুরু।
ইয়েমেনের হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছে, তা তদন্ত করছে দেশটির কর্তৃপক্ষ।
রিয়াদের বিমানবন্দরে উক্ত হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার পর এ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হুথিরা প্রথমে ড্রোন ব্যবহার করে হামলার পথ তৈরি করে। এরপর ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই কৌশল সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে ভূমিকা রেখেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনার পর হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্রের আরও সক্রিয় ভূমিকা চাইছে রিয়াদ। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুথিদের লক্ষ্য করে হামলার বিষয়টি বিবেচনা করছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন