প্রিন্ট এর তারিখঃ Oct 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 10, 2026 ইং
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের র্যালি ও আলোচনা সভা।

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের র্যালি ও আলোচনা সভা।
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে( ২০২৬) খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ) কর্তৃক আয়োজিত এবং সাইট সেভার্স, অরবিস ইন্টারন্যাশনাল ও দি ফ্রেন্ড হলোজ ফাউন্ডেশন এর সহযোগিতায় খুলনা যশোর মহা সড়কে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ৮ অঅক্টোবর সকাল ১০ টায় হাসপাতালের অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মোঃ রফিকুল হক বাবলু। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার শেখ মোঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোঃ শওকত আলী। বক্তৃতা করেন বোর্ড অফ ট্রাস্টিজের ট্রেজারার হারুন অর রশিদ, সদস্য ড. মোস্তফা কামাল , এস এ রহমান বাবুল, প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, হাসপাতালের পরিচালক ড. শীতেস চন্দ্র ব্যানার্জি, সিনিয়র কনসালটেন্ট ডাঃ মিজানুর রহমান নাসিম , হাসপাতালের সহযোগীদাতা সংস্থার পক্ষ থেকে সাইট সেবার এর প্রতিনিধি বনফুল চুমকি, মোহাম্মদ আমিনুর রহমান, মোঃ কামরুল ইসলাম সহ হাসপাতালের ডাক্তার কর্মচারী কর্মকর্তা বৃন্দ। সবাই বক্তারা বলেন দৃষ্টিশক্তি রক্ষা ও অন্ধত্ব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সময় মতো চক্ষু চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দাতা সংস্থা এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
উল্লেখ্য, ১৯৭৬ সালে ২৫ বেড নিয়ে প্রতিষ্ঠিত খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল দীর্ঘ ৫০ বছরের পথ পরিক্রমা অতিক্রম করে অত্যন্ত সুনামের সাথে বর্তমানে ৯২ বেডের একটি বিশেষায়িত চক্ষু হাসপাতালে পরিণত হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে বেড়ায় ৬০০ রুগী বহির বিভাগে সেবা গ্রহণ করেন এবং বছরে প্রায় বিশ হাজার চক্ষু অপারেশন সম্পন্ন হয়। চলতি অপারেশনের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন