প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2026 ইং
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে আইন বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে আইন বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খুলনা, ২৫ সেপ্টেম্বর ২০২৬: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে আইন বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সোনাডাঙ্গা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবন সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (আইইবি) ভবনের মাঠ প্রাঙ্গনে সকাল সাড়ে ৯টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যবসায় ও প্রশাসন অনুষদের ডীন, ফারজানা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন, ড. ইমজামাম-উল- হোসেন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর মো: মেহেদী হাসান, সরকারী প্রক্টরবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ আইন বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে বিদায়ী সংবর্ধনা দেন।
এ নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইন বিভাগের ভারপ্রাপ্ত ডীন আরোজ আলী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন