প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 15, 2026 ইং
কেশবপুরে বিস্ফোরণে আহত ১, উদ্ধার ককটেল সদৃশ্য ২ বস্তু

কেশবপুরে বিস্ফোরণে আহত ১, উদ্ধার ককটেল সদৃশ্য ২ বস্তু
তুহিন হোসেন যশোর সংবাদদাতা
যশোরের কেশবপুরে পলিথিনে মোড়ানো ককটেল সদৃশ্য একটি বস্তু বিস্ফোরণে জুয়েল রানা সরদার (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও দুটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যকুল গ্রামের যশোর-সাতক্ষীরা মহাসড়কের জেলেপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপপরিদর্শক তারা মিয়ার নেতৃত্বে কেশবপুর থানা পুলিশের একটি দল মধ্যকুল তৈল পাম্প মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় পাশের এলাকা থেকে বিকট শব্দ শুনে পুলিশ সদস্যরা দ্রুত জেলেপাড়া মোড় এলাকায় পৌঁছান। সেখানে তারা জুয়েল রানা সরদারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিস্ফোরণে তাঁর ডান পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো অবিস্ফোরিত দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
আহত জুয়েল রানা সরদার পেশায় বাসের হেলপার। এর আগে তিনি থ্রি-হুইলার চালাতেন বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে তিনটি পলিথিনে মোড়ানো ককটেল সদৃশ বস্তু লুকিয়ে রাখার সময় একটি বিস্ফোরিত হয়ে জুয়েল নিজেই আহত হয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে পুলিশি তদন্তের আগে নিশ্চিত করে
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন