প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2026 ইং
কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক

কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক
তুহিন হোসেন, যশোর সংবাদদাতা :
যশোরের কেশবপুর থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ শাহিন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক শাহিন গাইবান্ধা জেলার সদর উপজেলার খামার বোয়ালী গ্রামের আজগর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে শাহিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কেশবপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মকলেচুর রহমান। এ সময় তাকে সহযোগিতা করেন সহকারী উপপরিদর্শক ইসরাফিল হোসেনসহ থানার একটি চৌকস পুলিশ দল।
কেশবপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন