
সেবায় দুর্নীতির অভিযোগে চিতলমারী তে ক্ষোভ,
ওয়াহাব আলী শেখের অপসারণ চায় স্থানীয়রা
সোহেল রানা বাবু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো.
ওয়াহাব আলী শেখের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম, হয়রানি এবং
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভূমির মালিকগন।
এ ঘটনায় উপজেলার কলাতলা ও হিজলা ইউনিয়নের ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে
ভূমিমন্ত্রী, ভূমি সচিব এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর পৃথক লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মো. ওয়াহাব আলী শেখ দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করে স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করেছেন। ভূমি কর, নামজারি,খারিজ, মালিকানা পরিবর্তনসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে সাধারণ মানুষকে নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, অনেক ক্ষেত্রে সেবাগ্রহীতাদের অপ্রয়োজনীয়ভাবে হয়রানি করা হয় এবং বিভিন্ন অজুহাতে কাজ বিলম্বিত করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে,“রিপোর্ট করে দেব”, “সমস্যা আছে” ইত্যাদি বলে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে কাজ আটকে রাখার প্রবণতা রয়েছে তার। ফলে ভূমি অফিসে সেবা নিতে গিয়ে াধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, নামজারি ও মালিকানা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে স্বচ্ছতার অভাব রয়েছে এবং বিভিন্ন ধরনের অনিয়মের কারণে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।স্হানীয়দের অভিযোগ, দীর্ঘদিন একই এলাকায় কর্মরত থাকার সুযোগে তিনি একটি
প্রভাবশালী বলয় গড়ে তুলেছেন। তার বিরুদ্ধে আত্মীয়-স্বজনের নামে-বেনামে সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। এ কারণে অনেকেই ভয়ে প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পান না বলেও আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ের রাজস্ব কর্মকর্তা -কর্মচারীদের
সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার বিষয়টি উল্ল্যেখ করে এলাকাবাসী দাবি করেছেন মোঃ. ওয়াহাব আলী শেখের সম্পদের উৎস,পরিমাণ ও বৈধতা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
বিষয়ে স্থানীয় বাসিন্দারা তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের নিরপেক্ষ তদন্ত,ভূমি সেবায় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা, অবৈধ সম্পদের নুসন্ধান এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এলাকাবাসী বলেন, জনগণের স্বার্থে এবং ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত
করতে দ্রুত তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে তারা কলাতলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ওয়াহাব আলী শেখের অপসারণের দাবি জানান।
বিষয়ে ভূমি কর্মকর্তা ওয়াহাব আলী শেখ এর মুঠোফোনে(01745059502) যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন আমি ভূমি অফিসে অবৈধ কোনো কাজ করিনা।।