প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 21, 2026 ইং
যশোর বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠিত

যশোর বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠিত
সুমন ঘোষ যশোর
যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন কোর্সের ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে এ জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে প্রশিক্ষণ সম্পন্নকারী ক্যাডেটদের মধ্যে পদক, সনদপত্র ও ফ্লাইং ব্যাজ বিতরণ করা হয়।
বিমান বাহিনীর ৮৭তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি এবং এসপিএসএসসি কোর্সের ক্যাডেটরা এ কুচকাওয়াজে অংশ নেন। নারী কর্মকর্তাসহ মোট ৪০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন বলে জানা গেছে। কুচকাওয়াজ পরিচালনা করেন ক্যাডেট তানজিম উল ইসলাম।
অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথি এবং ক্যাডেটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও শৃঙ্খলাপূর্ণ প্রদর্শনী উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন