প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 8, 2026 ইং
নবগঠিত যশোর জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রতিমন্ত্রী অমিতকে ফুলেল শুভেচ্ছা

নবগঠিত যশোর জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রতিমন্ত্রী অমিতকে ফুলেল শুভেচ্ছা
সুমন ঘোষ যশোর
যশোর জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার যশোর শহরের লাল দিঘির পাড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন কমিটির কার্যক্রম সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। পুরো আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদল যশোর জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান বাপ্পি এবং সদস্য সচিব হয়েছেন শাহ নেওয়াজ ইমরান।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বেনজির বিশ্বাসকে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তি।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন